বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে জরিমানা 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:৫৬ পিএম
রাজবাড়ীর কালুখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে ৫০ হাজার টাকা জরিমানা
expand
রাজবাড়ীর কালুখালীতে অতিরিক্ত ভাড়া নেওয়ায় গোল্ডেন লাইন পরিবহনকে ৫০ হাজার টাকা জরিমানা

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে গোল্ডেন লাইন পরিবহনের পক্ষে মো: আব্দুল্লা নামে এক সুপারভাইজারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের এসিকোস বাসটি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৮০০ টাকার পরিবর্তে ১২০০ টাকা ভাড়ার আদায় করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালায় প্রশাসন। অভিযানের সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার সত্যতা পাওয়া যায়। পরে দায় স্বীকার করায় সুপারভাইজারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ঘটনায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, নিয়মিতভাবে ভাড়া বেশি নেওয়া হচ্ছিল, কিন্তু কেউ প্রতিবাদ করলে উল্টো দুর্ব্যবহার করা হতো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে কেউ নিয়ম ভাঙলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন