বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খাগড়াছড়ির সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ১০:৩৯ পিএম
খাগড়াছড়ির সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান
expand
খাগড়াছড়ির সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান

খাগড়াছড়ি সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রশাসন।

অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসময় অভিযান চলাকালে ৪ ধারায় মোট ১০টি মামলা দায়ের করা হয় এবং এসব মামলায় সর্বমোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন জানায়, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনারোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। বিশেষ করে লাইসেন্সবিহীন চালানো, ট্রাফিক আইন অমান্য এবং নিরাপত্তাহীনভাবে যানবাহন চালানোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ মোবাইল কোর্ট পরিচালনায় অংশ নেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানাসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন