

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান জনসাধারণের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করতে বিশেষ হটলাইন সেবা চালু করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় সংসদ সদস্য এই তথ্য জানান।
তিনি লেখেন, ‘আপনার সমস্যা, আপনার কথা— এখন সরাসরি এমপি মহোদয়ের কাছে। এই সেবার মাধ্যমে নির্বাচনী এলাকার জনগণ তাদের অভিযোগ, সমস্যা কিংবা প্রয়োজনীয় তথ্য সরাসরি জানাতে পারবেন।’
এমপি নাসের রহমান জানান, জনগণের ভোগান্তি দ্রুত সমাধান এবং তাদের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি সবাইকে হটলাইন নম্বর ০১৭১১৭৫১৫১৫-এ যোগাযোগ করার আহ্বান জানান।
নাসের রহমানের বলেন, ‘এই হটলাইন সেবাটি সরকারি মাননীয় এমপি মহোদয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। ফলে প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, এমন ঘোষণার মাত্র আধা ঘণ্টার ব্যবধানে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টটি ব্যাপক সাড়া ফেলে। শত শত লাইক, কমেন্ট ও শেয়ার হতে থাকে এবং কমেন্টে অনেকেই এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করে প্রশংসা করেন।
স্থানীয় বাসিন্দাদের মতে, এই ধরনের উদ্যোগ জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দূরত্ব কমাতে সহায়ক হবে এবং সমস্যার দ্রুত সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন