শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাহুবলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘরবাড়ি পুড়ে ছাই

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০১:১৮ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকটি বসত ঘর পুড়ে যায়। এতে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও আগুনে অন্তত ২টি গরু পুড়ে মারা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার পর উপজেলার গোহারুয়া গ্রামে ভয়াবহ এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন ইউনুস মিয়া, সাত্তার মিয়া, শামসু মিয়া, খালেক মিয়া, জয়নাল মিয়া, সিদ্দিক মিয়া, ইদ্রিস মিয়াসহ আরও কয়েকটি পরিবার। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে তারা এখন দিশেহারা অবস্থায় রয়েছেন।

জানা গেছে, আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরবাড়িতে। এতে ঘরের ভেতরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়াও আগুনে অন্তত ২টি গরু পুড়ে মারা গেছে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে চেষ্টা চালান। পরে বাহুবল ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি আমি খবর পেয়েছি। আগামীকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করব এবং ক্ষতিগ্রস্তদের সরকারি ভাবে আর্থিক সহায়তা ও দুই বান করে টিন প্রদান করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন