

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়ক সংযুক্ত চান্দুরা-আখাউড়া সড়কের আড়িয়াল বাজার সংলগ্ন একটি পুরোনো ব্রিজ বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে।
ঝুঁকিপূর্ণ এই ব্রিজ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ ও যানবাহন, বিশেষ করে ঈদকে সামনে রেখে বেড়েছে চাপ।
উপজেলার গুরুত্বপূর্ণ চান্দুরা (ডাকবাংলা), আমতলী বাজার, চম্পকনগর বাজার এবং সিংগারবিল বাজারকেন্দ্রিক কেনাকাটার কারণে প্রতিদিন এই সড়কে বাড়ছে মানুষের ভিড়। পাশাপাশি পণ্যবাহী ট্রাক, বাস, সিএনজি ও অন্যান্য যানবাহন চলাচল করায় ব্রিজটির উপর চাপ আরও বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির অবস্থা দীর্ঘদিন ধরে বেহাল। ব্রিজের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং বেশ কিছু স্থানে রড বের হয়ে আছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। ইতোমধ্যে অনেকেই আতঙ্ক নিয়ে ঝুঁকি এড়াতে বিকল্প পথ খুঁজছেন।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার বা বিকল্প ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মো. হাছিবুর রহমান গত ২৬ এপ্রিল জানিয়েছিলেন, আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে দ্রুত সমাধানের চেষ্টা করবো। তবে তিন সপ্তাহ পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের প্রশ্ন-বড় ধরনের দুর্ঘটনা ঘটার পরই কি জাগবে প্রশাসন? এখনই দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি তাদের।
মন্তব্য করুন