সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৫:১৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরদিনই নিউজিল্যান্ড ক্রিকেট দলের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি চূড়ান্ত হয়েছে। টাইগারদের পরবর্তী আন্তর্জাতিক সিরিজও হবে দেশের মাটিতে, যেখানে প্রতিপক্ষ হিসেবে খেলবে কিউইরা।

সোমবার (১৬ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করেছে।

এ সিরিজে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার কথা রয়েছে। ওয়ানডে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়, আর টি–টোয়েন্টি ম্যাচগুলো হবে সন্ধ্যা ৬টায়।

সূচী অনুযায়ী, ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। এরপর ১৭ এপ্রিল মিরপুরে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে ম্যাচ। একই ভেন্যুতে ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে। ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৩ এপ্রিল।

এরপর শুরু হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ২৭ এপ্রিল থেকে। প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে, যেখানে দ্বিতীয় টি–টোয়েন্টি হবে ২৯ এপ্রিল। সংক্ষিপ্ত ফরম্যাটের শেষ ম্যাচ খেলতে দুই দল ঢাকায় ফিরবে; ২ মে মিরপুরে হবে শেষ টি–টোয়েন্টি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank