সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানকে বোকা বানিয়েছে বাংলাদেশ: আমির

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ০৮:২৮ পিএম
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির ।। ফাইল ছবি
expand
পাকিস্তানের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আমির ।। ফাইল ছবি

মিরপুরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পাকিস্তানকে ২–১ ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এমন হারের পর অধিনায়ক শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলের পারফরম্যান্স নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। কেউ কেউ দলের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনাও করছেন।

পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির মনে করেন, বাংলাদেশ এবার স্পিনের পরিবর্তে পেস সহায়ক পিচ বানিয়ে পাকিস্তানকে বোকা বানিয়েছে। আমির বলেন, ‘সবাই জানত বাংলাদেশের কন্ডিশনে খেলা সহজ হবে না। কিন্তু তারা বুদ্ধিমানের মতো কাজ করেছে। স্পিনের পরিবর্তে বাউন্সি উইকেট বানিয়ে আমাদের বোকা বানিয়েছে, কারণ তারা জানত আমরা স্পিন ভালো খেলি।’

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তিনটি ম্যাচেই অলআউট হয়েছে পাকিস্তান। সাধারণত মন্থর উইকেট ও নিচু বাউন্সের কারণে এই মাঠকে স্পিনারদের জন্য অনুকূল ধরা হয়।

তবে এই সিরিজে দেখা গেছে ভিন্ন চিত্র। পিচ কিউরেটর টনি হেমিং স্পোর্টিং উইকেট তৈরি করায় পেসাররা তুলনামূলক বেশি সুবিধা পেয়েছেন। তিন ম্যাচে পাকিস্তানের পতন হওয়া ৩০ উইকেটের মধ্যে ১৯টিই নিয়েছেন বাংলাদেশের তিন পেসার নাহিদ রান (৮), তাসকিন আহমেদ (৬) এবং মুস্তাফিজুর রহমান (৫)।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank