

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


অন্তর্বর্তীকালীন সরকারের প্রণীত সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০২৫-এর কার্যক্রম আগামী ৩১ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। তবে এ সময় পর্যন্ত সার ক্রয়-বিক্রয় কার্যক্রম আগের মতো বিদ্যমান নীতিমালা ২০০৯ অনুযায়ী পরিচালিত হবে।
রোববার (১৫ মার্চ) এ বিষয়ে একটি পরিপত্র জারি করে কৃষি মন্ত্রণালয়।
এতে বলা হয়, বিগত ১৩ নভেম্বর, ২০২৫ তারিখে জারিকৃত পরিপত্রের ২ এর (৩) নং অনুচ্ছেদে উল্লেখিত সাব ডিলার বা খুচরা বিক্রেতাদের সার বিক্রয় কার্যক্রম ৩১ মার্চ, ২০২৬ তারিখের পরিবর্তে আগামী ৩০ এপ্রিল ২০২৬ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। অর্থাৎ ৩০ এপ্রিল, ২০২৬ তারিখ পর্যন্ত সাব ডিলার বা খুচরা সার বিক্রেতাগণ পূর্বের নিয়মে সার ক্রয়-বিক্রয় করতে পারবেন।
কৃষিমন্ত্রী আমিনুর রশিদের একান্ত সচিব (যুগ্ম সচিব সংযুক্ত) মো. খোরশেদ আলম জানান, মন্ত্রীর নির্দেশনায় নীতিমালা ২০২৫-এর কার্যক্রম আপাতত স্থগিত রেখে এক মাস সময় বাড়ানো হয়েছে। একই সঙ্গে নীতিমালাটি অধিকতর পর্যালোচনা করে মতামত দেওয়ার জন্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের ছুটির পরপরই কমিটি বৈঠকে বসে নীতিমালাটি পর্যালোচনা করে প্রয়োজনীয় মতামত প্রদান করবে।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) বিদ্যমান নীতিমালা ২০০৯ বহাল রেখে নীতিমালা ২০২৫ স্থগিত করে নতুন ও যুগোপযোগী নীতিমালা প্রণয়নের দাবি জানিয়ে আসছিল। এ দাবিতে বিএফএর আহ্বানে সারা দেশের ডিলাররা গত ১১ মার্চ জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মন্তব্য করুন
