

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঈদের আনন্দ পরিবারের সাথে ভাগ করতে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। এতে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৫ হাজার ৬৫৮ টি যানবাহন পারাপার করছে।
এদিকে যানবাহনের বাড়তি চাপ ও মহাসড়কের এলেঙ্গা পয়েন্টে নির্মাণ কাজ চলমান থাকায় যানবাহনের জটলার সৃষ্টি হচ্ছে। তবে মহাসড়কের কোথাও যানজট তৈরি হয়নি।
রংপুর গামী রহিস উদ্দিন বলেন, ঢাকা থেকে সব সময় ৬শ’ থেকে ৭শ’ টাকায় যাতায়াত করি, কিন্তু এখন ১২/১৫ টাকা ভাড়া নিচ্ছে।
বগুড়ার এক যাত্রী গাড়ি সংকটের কথা অভিযোগ করে বলেন,ঢাকা বাস কাউন্টারে গেলে তারা বাস সংকট দেখিয়ে ভাড়া বেশি নিচ্ছে। অথচ তাদের ডিপােতে বাস খালী পড়ে আছে।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ শরীফ হোসেন বলেন, মহাসড়কে কোন প্রকার যানযট নেই। আশা করছি নিরাপদে উত্তরবঙ্গের মানুষের ঈদ যাত্রা হবে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন রাখতে দিন রাত ২৪ ঘণ্টা পর্যায় ক্রমে আটশতাধিক পুলিশ কাজ করছে। আশা করছি উত্তরের পথে মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।
মন্তব্য করুন