শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ঘুমন্ত যুবককে গুলি করে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:৩১ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

খুলনার দৌলতপুরে ঘুমন্ত অবস্থায় তানভীর হোসেন শুভ (২৮) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে, মহেশ্বরপাশা পশ্চিমপড়া বাজার মসজিদ সংলগ্ন তার নিজ বাসার জানালার ফাঁক দিয়ে গুলি চালানো হয়। নিহত একই এলাকার বাসিন্দা ছিলেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “রাত সাড়ে ৩টার দিকে বাসার জানালার ফাঁক দিয়ে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে এবং তদন্ত শুরু করেছে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন