

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হবিগঞ্জের মাধবপুরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
র্যাব-৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন সাহেব বাড়ী গেইট এলাকায় অবস্থানকালে জানতে পারে যে, জগদীশপুর ইউনিয়নের সায়হাম মাল্টি ফাইবার টেক্সটাইল মিল সংলগ্ন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
সংবাদ পেয়ে রাত আনুমানিক পৌনে ১টার দিকে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে পালানোর চেষ্টা করে।
এ সময় ধাওয়া করে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির জিজ্ঞাসাবাদে জানা যায়, তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা রয়েছে।
পরবর্তীতে তার ফেলে রাখা দুইটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচ টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলো মাধবপুর উপজেলার মির্জাপুর গ্রামের মো: ইমাম হোসেনের ছেলে মো. আব্দুল্লাহ (২৫)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৫ টায় এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন