

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চিকিৎসক ও কেন্দ্রীয় ড্যাব এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা. বশির আহমেদ খানের ওপর হামলার ঘটনায় প্রধান আসামি ইমরুল প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২ মার্চ) রাতে নারায়ণগঞ্জের তালপট্টি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে চাঁদপুরে নিয়ে এসে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী ও ভুক্তভোগীর বড় ভাই আবুল বাসার খান বলেন, আমরা শুরু থেকেই প্রধান আসামির গ্রেপ্তারের দাবি জানিয়ে আসছিলাম। তাকে গ্রেপ্তার করায় পুলিশকে ধন্যবাদ জানাই। তবে আমরা চাই, ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজার এলাকায় ঢাকায় যাওয়ার পথে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন ডা. বশির আহমেদ খান। হামলাকারীরা বাটখারা দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় ইমরুল প্রধানকে প্রধান আসামি করা হয়। এর আগে অপর এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছিল।
এদিকে চিকিৎসক ও সামাজিক সংগঠনের নেতারা এ গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের হামলার কঠোর বিচার প্রয়োজন।
মন্তব্য করুন