

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ইন্দুরকানীতে আওয়ামী লীগ নেতা আ. আজিজ হাওলাদার (৬২) কে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর ১টার দিকে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি উপজেলার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে এম আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানা গেছে।
ইন্দুরকানী থানার এসআই মো. সাইদুর রহমান জানান, তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন