

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজবাড়ী জেলা মাদকসহ নানা সমস্যায় জর্জরিত বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রবিবার (১ মার্চ) দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদকের সঙ্গে রাজনৈতিক লোকজন, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা জড়িত রয়েছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “রাজবাড়ী শহরে মাদক নেই—কোথায়? জেলায় মাদক নেই—কোথায়?” কয়েকদিন আগে মাদককে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, সভায় জেলার কর্মকর্তাদের কাছ থেকে চলমান বিভিন্ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানা গেছে। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, রাজবাড়ীর উন্নয়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতুসহ যেসব উন্নয়ন প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে রাজবাড়ীকে একটি আলোকিত জেলায় পরিণত করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ বলেন, শুধু পুলিশ প্রশাসন একা মাদক নির্মূল করতে পারবে না। রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
