রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ 

যশোর প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৪:২৪ পিএম
ইরানে আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ
expand
ইরানে আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ

ইরানে ইসরাইল ও আমেরিকার আগ্রাসনের প্রতিবাদে যশোরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ। রবিবার (১ মার্চ ২০২৬) দুপুরে শহরের প্রেসক্লাব যশোর-এর সামনে প্রায় অর্ধশত নেতাকর্মীর অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য ইকবাল কবির জাহিদ। এছাড়া বক্তব্য দেন জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক ও নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ইরানের স্কুলশিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর ইসরাইল ও আমেরিকার হামলা আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি জানান। একই সঙ্গে বিশ্ব শান্তি ও মানবতার স্বার্থে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশ থেকে জাতিসংঘ-এর প্রতি কূটনৈতিক উদ্যোগ গ্রহণ ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। বক্তারা আরও অভিযোগ করেন, আমেরিকা ইরানের খনিজ সম্পদ দখলের উদ্দেশ্যে যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X