শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

ছুরিকাঘাতে জামায়াত নেতাকে হত্যা করল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৫ এএম আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
নিহত জামায়াত নেতা আমজাদ হোসেন (২৫)
expand
নিহত জামায়াত নেতা আমজাদ হোসেন (২৫)

কক্সবাজার সদর উপজেলায় প্রকাশ্যে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতের ঘটনায় এক জামায়াত নেতা নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চৌফলদণ্ডী ইউনিয়নের নতুনমহাল বাজারে।

নিহত ব্যক্তি হলেন আমজাদ হোসেন (২৫)। তিনি কোরআনের হাফেজ ও স্থানীয় ওয়ার্ড যুব জামায়াতের সভাপতি ছিলেন। একই এলাকার মৃত নুরুল কবিরের ছেলে তিনি। ঘাতক রাফি, যিনি নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি।

স্থানীয়রা জানায়, রাফি ও তার পরিবারের সঙ্গে নিহতের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ও মামলা-মোকদ্দমা চলছিল। সংঘর্ষের অংশ হিসেবে রাফি ও আরও দুই যুবক প্রকাশ্যে আমজাদকে ছুরিকাঘাত করে। তার পেটে দুটি ও পিঠে একটি গুরুতর ক্ষত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঈদগাঁও হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নিহতের বড় ভাই এবং কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন বলেন, “আমাজাদকে পূর্ব শত্রুতার কারণে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমি এর বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

কক্সবাজার সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান অভিযোগ করেন, রাফি ও তার পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে পূর্বে নিহতের পরিবারের জমি দখল ও মামলা দায়েরের মাধ্যমে হত্যা ঘটিয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে, অন্যদের ধরতে অভিযান চলমান।

এদিকে রাত ১০টার দিকে কক্সবাজার শহরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। মিছিলের পর পথসভায় হত্যাকাণ্ডে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতারা জড়িত দাবি করে তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দেওয়া হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল হক বলেন, আওয়ামী সন্ত্রাসীরা আমাদের সহযোদ্ধা সাদ্দামের ছোট ভাইকে নৃশংসভাবে খুন করেছে। আমরা নিন্দা জানাচ্ছি, ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীরা গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন