শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

নুরের ওপর হামলার প্রতিবাদে পল্টন মোড় অবরোধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম
পল্টন মোড় অবরোধ
expand
পল্টন মোড় অবরোধ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে দলতির নেতাকর্মীরা রাজধানীর পল্টনে সড়ক অবরোধ করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তারা পল্টন মোড়ে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

গণঅধিকার পরিষদের নেতারা বলেন, নুরুল হক নুরের ওপর হামলা কোনো সাধারণ ঘটনা নয়। তাকে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টা করা হয়েছে।

বিকেল সোয়া ৫টা পর্যন্ত বিক্ষোভ চলাকালে সংগঠনের নেতাকর্মীরা নুরুল হক নুরের ওপর হামলার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন