

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা শাখার ২০২৬ সেশনের জন্য এক বছর মেয়াদি নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এনামুল হাসান এবং সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে ঝালকাঠি কলেজ মোড় সংলগ্ন জেলা শিবির কার্যালয়ে অনুষ্ঠিত এক দায়িত্বশীল সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও বরিশাল মহানগর সভাপতি নেয়ামুল হাসান নাঈম। এ সময় জেলা শাখার সাবেক সভাপতি নাজমুল হাসান, এম সায়েমসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের আদর্শ ও নীতির আলোকে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং আগামী দিনে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে দায়িত্বশীল বৈঠক সমাপ্ত হয়।
মন্তব্য করুন
