

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়ায় ছাগল চুরির অভিযোগে ইরানি বেগম নামে এক নারীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এঘটনায় দুইজনকে আটক করে পুলিশ।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের পুরাতন কুষ্টিয়া গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ইরানি বেগম ওই এলাকার নেহেরুলের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ওই এলাকার মাছিদুলের ছাগল গতকাল হারিয়ে যায়। আজ বিকেলে ইরানি বেগম তার বাড়িতে ছাগলটি জবাই করে ইজিবাইকের নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী বিষয়টি টের পেরে তাকে জিজ্ঞাসাবাদ করে। এসময় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ওই নারীর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।
স্থানীয়দের দাবি, এর আগেও একাধিকবার তিনি ছাগল চুরির ঘটনা ঘটিয়েছে। তবে আজ তাকে হাতেনাতে ধরা হয়েছে।
এদিকে চুরির বিষয়টি অস্বীকার করে ওই নারী বলেন,আমি ছাগল চুরির ঘটনার সঙ্গে জড়িত নয়।তবুও তারা আমার বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এতে আমার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এ ঘটনার বিচার চাই।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ঘটনায় দুইজন আটক আছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যিনি ক্ষতিগ্রস্ত এখন এজাহার দিলে মামলা নিবো।
মন্তব্য করুন
