শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙ্গাবালীতে সংবাদকর্মীদের নিয়ে অনুসন্ধানী প্রশিক্ষণ সেমিনার

‎রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:০৫ এএম
অনুসন্ধানী প্রশিক্ষণ সেমিনার
expand
অনুসন্ধানী প্রশিক্ষণ সেমিনার

উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষা, সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আজ এক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ। প্রশিক্ষণে উপকূলীয় অঞ্চলের জেলে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং এসব বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রশিক্ষণে তথ্য সংগ্রহের কৌশল, মাঠপর্যায়ের অনুসন্ধান পদ্ধতি, তথ্য যাচাই এবং প্রতিবেদন লেখার নৈতিকতা ও কৌশল সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের জেলে সম্প্রদায়ের সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হলে নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া সহজ হবে। সেমিনারে স্থানীয় সাংবাদিক ও উত্তরণের সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X