শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে এসআই গুলিবিদ্ধ

নাটোর প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৩ এএম
গুলিবিদ্ধ এসআই
expand
গুলিবিদ্ধ এসআই

নাটোর পুলিশ লাইন্সে কর্মরত দেওয়ান মামুন নামে এক এসআই নিজের ব্যবহৃত পিস্তলের গুলিতে পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ সুপার আব্দুল ওয়াহাব জানায়, বিদেশী নাগরিকের নিরাপত্তা ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইন্সের ভিতর নিজ বাসায় ফিরেন তিনি। এসময় তার ব্যবহৃত পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশ রুমে যান তিনি।

এসময় তার শিশু পুত্রটি পিস্তল নিয়ে খেলার সময় মিস ফায়ার হয়ে এসআই দেওয়ান মামুন বাম পায়ে গুলিবিদ্ধ হন।

এসময় তার সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়।পরে তাকে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ সুপার আব্দুল ওয়াহাব প্রাইভেট ক্লিনিকে গুলিবিদ্ধ এসআইকে দেখতে গিয়ে জানান এটি দুর্ঘটনা বশত হয়েছে। বিষয়টি তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X