

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর কুড়িলে বেতন ও ভাতা না পাওয়ায় সড়ক অবরোধে নামা ইউরোজোন ফ্যাশনস গার্মেন্টসের শ্রমিকরা অবশেষে আন্দোলন প্রত্যাহার করেছেন।
কর্তৃপক্ষ আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে সব বকেয়া পরিশোধ করবে—এমন আশ্বাস পাওয়ার পর শ্রমিকরা অবরোধ শেষ করেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার পর থেকে কুড়িল থেকে বিমানবন্দরমুখী সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।
এর আগে সকাল প্রায় ১১টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে উভয় লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই রুটে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বেতন ও ভাতা আটকে রাখা হয়েছে। বাধ্য হয়ে তারা সড়কে নেমে দাবি আদায়ের চেষ্টা করেন।
গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিয়াউর রহমান জানান, দুপুর পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান নেন। এতে উত্তরা, বাড্ডা ও রামপুরামুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিক ও গার্মেন্টস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হয়।
মন্তব্য করুন
