শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদপত্রের স্বাধীনতায় সরকার উদার: সালাউদ্দিন টুকু

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৮ পিএম আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পিএম
বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু।
expand
বক্তব্য দিচ্ছেন সুলতান সালাউদ্দিন টুকু।

কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ, ও খাদ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে আমরা সব সময উদার ভূমিকা পালন করে যাচ্ছি। কোন বিধিনিষেধ বা কোন বার নেই। আপনারাও আপনাদের জায়গা থেকে দায়িত্বশীলতার সাথে কাজ করবেন আশা করি।

তিনি বলেন, কৃষি ঋন মওকুফের মাধ্যমে সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে, প্রান্তিক কৃষকদের ১০ হাজার টাকা ঋন মওকুফ করা হয়েছে। আগামী দিনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছি। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড প্রদানের ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।

তিনি বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদের পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন বলেন, আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, কিশোর গ্যাং মুক্ত টাঙ্গাইল গড়ে তোলা। প্রশাসন এ ব্যাপারে পদক্ষেপ নিতে শুরু করেছে। এ ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন।

প্রেসক্লাব সভাপতি আতাউর রহমান খান আজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা। নব নির্বাচিত কমিটির কর্মকর্তাদের পরিচয় করিয়ে দেন ক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X