

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন এলপিজির বাজারে আপাতত কোনো দাম বৃদ্ধির সম্ভাবনা নেই।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এলপিজি আমদানিকারক ও সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, এলপিজির সরবরাহ বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু খুচরা বিক্রেতা অতিরিক্ত দাম নেয়ার চেষ্টা করছেন। তিনি জানান, ভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে আমদানিকারক ও সরবরাহকারীদের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা হয়েছে।
এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে এবং এলপিজির দাম শিগগিরই আগের স্থিতিতে ফিরে আসবে।
তিনি আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর অনেক আমদানিকারক কার্যক্রমে নিষ্ক্রিয় ছিলেন। এছাড়া, বিপিসির স্টোরেজ ক্ষমতা কম থাকলেও অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতার হাত বাড়িয়েছে। সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে।
মন্তব্য করুন

