শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সদরপুরে কৃষি জমির মাটি কেটে বিক্রি, অর্ধ লাখ টাকা জরিমানা

সদরপুর-চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
expand
এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ফরিদপুরের সদরপুরে কৃষি জমির মাটি (টপসয়েল) কেটে বানিজ্যিক উদ্দেশ্যে বিক্রি ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভবিষ্যতে সে মাটি কেটে বানিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করবে না শর্তে তারা মুচলেকাও দিয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চরডুবাইল গ্রামে সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়ার পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মাসুদ খাঁন (৩৫), সে সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের চরডুবাইল এলাকার বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদরপুর উপজেলাধীন ঢেউখালি ইউনিয়নের চরডুবাইল গ্রামে কৃষি জমির উপরিভাগ ভেকু মেশিনের মাধ্যমে অবৈধভাবে কর্তন করায় এবং বাণিজ্যিকভাবে উক্ত মাটি বিক্রি করায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে মাসুদ খান (৩৫) কে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা এবং বাণিজ্যিক ভিত্তিতে বিক্রির অপরাধে হাতেনাতে আটক করা হয়। অভিযুক্ত দুজনের অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় তাদের "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০" অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া বলেন, অভিযানের মাধ্যমে এলাকায় অবৈধভাবে মাটির উপরিভাগ বা টপসয়েল কর্তন কার্যক্রম বন্ধ করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয় এবং মুচলেকা গ্রহণ করা হয় ও জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X