শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৪ পিএম আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
গ্রেপ্তার
expand
গ্রেপ্তার

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার (৩ সেপ্টেম্বর) ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) টিম শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

ডিবি কর্মকর্তাদের দাবি, গ্রেপ্তারকৃতরা আগে থেকেই বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলার এজাহারে নাম থাকা আসামি। তারা রাজধানীর নানা স্থানে হঠাৎ মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছিলেন।

গত ২৪ ঘণ্টায় একাধিক অভিযানের মাধ্যমে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন