

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা আদালত থেকে জামিনে মুক্তি পেলেই তাদের বিরুদ্ধে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডিআইজির স্বাক্ষরিত একটি দাপ্তরিক চিঠি রেঞ্জের আওতাধীন আট জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, নিষিদ্ধ বা স্থগিত ঘোষিত সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা জামিনে বেরিয়ে যদি সংগঠনকে পুনর্গঠিত করতে সক্ষম হন, তাদের ‘শোন অ্যারেস্ট’ দেখানো হবে। তবে যাদের ক্ষেত্রে সক্রিয় ভূমিকার সম্ভাবনা কম, তাদের পুনরায় গ্রেপ্তার করার প্রয়োজন আপাতত নেই।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, প্রটোকল ও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় আগে গ্রুপ মেসেজের মাধ্যমে পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছিল।
রাজশাহী রেঞ্জের অন্তর্ভুক্ত জেলার মধ্যে রয়েছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া ও জয়পুরহাট।
এই আট জেলার পুলিশ সুপারদের নির্দেশনায় বলা হয়েছে, জামিনে মুক্ত হওয়া নেতাকর্মীরা সংগঠনের কার্যক্রমে সক্রিয় হলে সঙ্গে সঙ্গেই তাদের বিরুদ্ধে অন্যান্য মামলা প্রয়োগ করতে হবে।
মন্তব্য করুন

