বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত, বিএনপি, এনসিপিসহ কেউ রক্ষা পাবে না: সাদিক কায়েম

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪৯ পিএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৫ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল করা হয় কিংবা আইনি জটিলতায় ফেলে বিপ্লবীদের হয়রানি করা হয় তাহলে শুধু ছাত্রনেতৃবৃন্দ নয়, জামায়াত-বিএনপি-এনসিপিসহ আওয়ামী বিরোধী সকল শক্তিকেই এর ভুক্তভোগী হতে হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে তিনি লেখেন, জুলাইকে বিতর্কিত করতে গণভোট ও জুলাই সনদ প্রশ্নবিদ্ধ করার পাশাপাশি আন্দোলনকারীদের সুরক্ষা অধ্যাদেশ বাতিলের লক্ষ্যে পরিকল্পিত প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি আরও বলেন, কথিত পুলিশ হত্যাকাণ্ডের তদন্তের নামে আওয়ামী উদ্দেশ্যপ্রণোদিত তৎপরতা চলছে এবং কিছু গণমাধ্যম এ বিষয়ে সরকারের ‘গ্রিন সিগন্যাল’ থাকার দাবি করছে—যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

ডাকসু ভিপি সতর্ক করে বলেন, যদি সুরক্ষা অধ্যাদেশ বাতিল কিংবা আইনি মারপ্যাঁচে ফেলে বিপ্লবীদের হেনস্তা করার কোনো ষড়যন্ত্র সফল হয়ে যায়, তবে সম্মুখসারির ছাত্রনেতৃবৃন্দ থেকে শুরু করে জামায়াত, বিএনপি, এনসিপির শীর্ষ নেতা সহ আওয়ামী বিরোধী সকল শক্তিকেই এর ভুক্তভোগী হতে হবে। দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও হুকুমের আসামী হয়ে যেতে পারেন!

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইকে ব্যর্থ করতে পতিত ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদের সুবিধাভোগীদের অপপ্রয়াস বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আন্দোলনকারীদের সুরক্ষা নিশ্চিত করে জুলাইয়ের আকাঙ্খাকে জাতীয় জীবনে বাস্তবায়নে দায়িত্বশীল ভূমিকা পালন করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup