মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের রাতে ঘোরাঘুরি বন্ধের ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের রাতের বেলা বাইরে ঘোরাঘুরি বন্ধ করে পড়ার টেবিলে ফেরা নিয়ে সম্প্রতি এক মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তবে এমন মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এটি কোনো জাতীয় পর্যায়ের প্রশাসনিক নির্দেশ নয়, বরং তার নিজ নির্বাচনী এলাকা কচুয়ার জন্য ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিশ্রুতি।

বুধবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে সচিবালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ ব্যাখ্যা দেন মন্ত্রী।

তিনি বলেন, ‘আমার নির্বাচনী এলাকা কচুয়ায় প্রচারণার সময় আমি বারবার বলেছি—যদি নির্বাচিত হই, তবে রাত ১২টা ১ মিনিট থেকে সেখানে মাদক, ইভটিজিং ও সন্ত্রাস বন্ধ হতে হবে। গভীর রাত পর্যন্ত রাস্তাঘাটে অহেতুক ঘোরাফেরা করা যাবে না। এটি আমার এলাকার মানুষের কাছে দেয়া ব্যক্তিগত কমিটমেন্ট।’

মন্ত্রী আরও বলেন, এলাকার জনপ্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় প্রশাসনকে বলেছেন, অভিভাবকহীনভাবে রাতে কেউ ঘোরাফেরা করলে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং প্রয়োজনে অভিভাবকদের বিষয়টি জানানো হবে। তবে এটি সাংবিধানিক বা আইনি কোনো কড়াকড়ি নয়, বরং সামাজিক শৃঙ্খলার অংশ।

সারা দেশে শিক্ষার্থীদের জন্য এমন কোনো নিয়ম রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষামন্ত্রী হিসেবে এমন কোনো জাতীয় ঘোষণা আমি দিইনি। এটি একজন সংসদ সদস্য হিসেবে আমার এলাকার জন্য প্রতিশ্রুতি। তবে শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে হবে, এটা আমরা বরাবরই বলে আসছি।’

নিজের ছাত্রজীবনের স্মৃতি তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন সন্ধ্যার পর পড়ার টেবিলে বসতাম। আমরা যেভাবে শিখে বড় হয়েছি, সেভাবেই আমি কথা বলছি। আমি বিষয়টিকে অন্যভাবে বা নেতিবাচকভাবে দেখিনি।’

সংবাদ সম্মেলনে মন্ত্রী শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং গঠনমূলক কাজে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি অহেতুক বিতর্ক এড়িয়ে শিক্ষার উন্নয়নের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Iraq
Scheduled
23 Jun, 03:00 AM
VS
World Cup