বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

বিডিআর হত্যাকাণ্ডে দায়ীদের সাজার ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল 

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪ এএম আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৫ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
expand
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের পুরো নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে দেয়ার জন্য গভীর চক্রান্ত হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সুযোগ পেয়েছে। এই জঘন্য হত্যাকাণ্ডে দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনানীর সামরিক কবরস্থানে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ২০০৯ সালে বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে চৌকোস ৫৭ জন সেনাসহ ৭২ জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তাই ২০০৯ সালে ২৫ ফেব্রুয়ারি দিনটি জাতীর জন্য কলঙ্কজনক অধ্যায় বলে মনে করি। চৌকস ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য গভীর চক্রান্ত করা হয়েছিল।

তিনি বলেন, আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করার জন্য এবং একই সাথে গণতন্ত্রকে রক্ষা করার জন্য ঘুরে দাঁড়িয়েছে। বিগত নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করার এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার বড় সুযোগ পেয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জাতীয়তাবাদী দল অতীতের মত একই ভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ পেয়েছে।

এই জঘন্য হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তিদেরকে আইনের আওতা নিয়ে আসা এবং তাদের শাস্তি নিশ্চিত করার কথা বলেন তিনি।

নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের প্রতি গভীর সংবেদনা ও এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি বিএনপি মহাসচিব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X