

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাসহ দেশের তিন বিভাগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি( সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যদিও দেশের বাকি অংশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার কথা বলা হয়েছে, তবে হঠাৎ এই বৃষ্টি ঘরমুখো মানুষ ও খোলা আকাশের নিচে থাকা শ্রমজীবীদের জন্য ভোগান্তির কারণ হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। এ সময় রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, যা গরমে কিছুটা স্বস্তি দিতে পারে। তবে এই স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না; শুক্রবার থেকে আবারও সারা দেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
মন্তব্য করুন

