শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

“আজ তোর জীবনের শেষ দিন”

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৬ এএম
expand
“আজ তোর জীবনের শেষ দিন”

গাজীপুর মহানগরের বড়বাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুর রহমান গুরুতর আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে বোর্ডবাজারের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়; পরে অবস্থার অবনতি হলে পুলিশের সহায়তায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শ্রমিক অধিকার পরিষদের গাজীপুর মহানগর সভাপতি মাজেদুর রশীদ জানান, আব্দুর রহমান ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে নিজ বাড়ি বড়বাড়ী ফিরছিলেন। বড়বাড়ী বাসস্ট্যান্ডে গাড়ি থেকে নামার সময় একটি গাড়িতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে জোরপূর্বক তুলে নিতে চেষ্টা করে; তাকে উঠাতে পারলেও পা উঠাতে পারেননি। সেই সময়ে টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

মাজেদুর রশীদ আরও বলেন, দুর্বৃত্তরা তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে এবং গালাগালি করে বলেছিল, ‘তোর এমপি হওয়ার সাধ আজ মিটিয়ে দেবো — আজ তোর জীবনের শেষ দিন’। পরে টহল পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

বর্তমানে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রহমানের মাথায় ১২টি সেলাই করা হয়েছে। তিনি সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এবং প্রশাসনের কাছে আহবান জানিয়েছেন—হামলাকারীদের সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক আইনগত শাস্তি দেওয়ার জন্য।

আব্দুর রহমান গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে পরিচিত। আগামী ত্রয়োদশ রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে তিনি গণঅধিকার পরিষদের মনোনীত গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন