মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালপুরে ঘোড়ার মাংসসহ আটক ৪ 

ভূঞাপুর-গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
আটককৃত ব্যক্তি
expand
আটককৃত ব্যক্তি

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার চোরের ভিটা গ্রামে গভীর রাতে ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করার সময় কসাইসহ চারজনকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।

পরে তাদেরকে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৩টায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতের নিস্তব্ধতায় সন্দেহজনক কর্মকাণ্ড লক্ষ্য করেন গ্রামবাসীরা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে হাতেনাতে চারজনকে আটক করেন।

এ সময় একটি ঘোড়া জবাই করে মাংস প্যাকেট করার প্রস্তুতি চালাচ্ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে আটক ব্যক্তিদের বিষয়ে স্থানীয় থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে।

আটক ব্যক্তিরা হলে- জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে হৃদয় (২৩), তৈয়বপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে সুমন (২০), ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ (৩০) এবং মহিষখোঁচার মোফাজ্জল হোসেনর ছেলে আমিনুল ইসলাম (২৪)।

মোবাইলকোটের মাধ্যমে তাদের সাজা দেয়া হবে বলে জানান গোপালপুর থানা অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X