

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার দায়ে চারজনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামাড়া ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি। এ সময় তার সঙ্গে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে জেলা প্রশাসকের অনুমতি ছাড়া ফসলি জমির উপরিস্তরের মাটি কেটে পরিবহন করার সময় চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—জলিল (৪৫), শাহীন (৩০), সাদ্দাম (৩৭) ও কোরবান আলী (৩৮)।
পরে ভ্রাম্যমাণ আদালত ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩-এর ১৩ ধারায় প্রত্যেককে ২১ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বাড়ি বলেন, অনুমোদন ছাড়া ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন
