সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়াইলে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৮ পিএম
দুর্ঘটনা
expand
দুর্ঘটনা

নড়াইল সদর উপজেলায় নড়াইল-মাগুরা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মো. ইমন মোল্যা (১৮) নামে এক নসিমন চালক নিহত হয়েছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারী) ইফতারির আগ মূহুর্তে নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের হাড়িগড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. নাইম মোল্যা হবখালী ইউনিয়নের নয়াবাড়ি গ্রামের মো. আমিনুর মোল্যার ছেলে। নিহতের স্বজনরা জানান, নিহত নাইম মোল্যা ধান ক্ষেতে পানি দিয়ে ইফতার করার জন্য নসিমন চালিয়ে বাড়ি ফিরছিলেন। হাড়িগড়া বাসস্ট্যান্ডে মোড় ঘুরার সময় নসিমন উল্টে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফ মো. হাসান ফেরদৌস তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। আইনগত ব্যবস্থাগ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X