সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু
expand
ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে না পেরে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের মৃত্যুর শোক সইতে পারলেন না বড় ভাই। কয়েক ঘণ্টার ব্যবধানে দু’ভাইয়ের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছে সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়া।

রোববার (২২ ফেব্রুয়ারি) ভোররাতে ক্যান্সারে আক্রান্ত আব্দুল গফুর (৫০) চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ধূলিহর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বজনদের মাধ্যমে ছোট ভাইয়ের মৃত্যুর খবর পান বড় ভাই আব্দুল করিম (৫২)। প্রিয় ভাইয়ের মৃত্যুসংবাদে তিনি ভেঙে পড়েন। পরিবারের সদস্যদের ভাষ্য, শোকের আঘাতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে পাশাপাশি কবর দেওয়া হয় দুই ভাইকে। একসঙ্গে জানাজা ও দাফনে অংশ নেন স্থানীয়রা। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। তবে থানায় এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ বা তথ্য জানানো হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X