

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে দলীয় কোন্দলে কতিপয় বিএনপি নেতারাই ধানের শীষের প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে হারিয়েছে বলে অভিযোগ উঠেছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তুলেন স্থানীয় বিএনপি নেতারা।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, দলীয় মনোনয়ন পেতে আন্দোলন করা কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামানিক ও জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদি শেষ পর্যন্ত মনোনীত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে হারাতে ষড়যন্ত্র করেছেন। নিজেদের অনুসারীদের ভোট দাড়িপাল্লায় দিয়ে মেহেদী রুমীকে পরাজিত করেছে। এদের বিরুদ্ধে দলিয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহনসহ কুমারখালী- খোকসা উপজেলা কমিটি বিলুপ্ত করার দাবিও করেন তারা।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী।
এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ আনিসুজ্জামান স্বপন, কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. তরিকুল ইসলাম লিপন,জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাচ্চু প্রমুখ।
মন্তব্য করুন
