

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর বেগমগঞ্জ থেকে চোরাই মোবাইল ও সিমসহ চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব -১১ এর একটি দল।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন নোয়াখালী র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো: মুহিত কবীর সেরনিয়াবাত। এর আগে শনিবার রাতে তদের রেলগেট সংলগ্ন গণিপুর রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৯ ফেব্রুয়ারি চৌমুহনী বাজারের একটি অটো রিকশা স্ট্যান্ড থেকে একটি ফোন চুরি হয়েছিল। ভুক্তভোগী আনোয়ার হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (১৭) বাজার করার সময় তার প্যান্টের পকেট থেকে কৌশলে ফোনটি হাতিয়ে নেওয়া হয়। পরে আনোয়ার হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্র ধরে চৌমুহনী রেলগেট সংলগ্ন গণিপুর রোডে অভিযান চালায়। এসময় ‘ফাহিম ফ্রুট এজেন্সি’র সামনে থেকে মোবাইল বিক্রিরত অবস্থায় দুই পেশাদার চোরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, গণিপুর এলাকার মো: আলমগীরের মোঃ জোবায়ের হোসেন ওরফে জুয়েল (২২), ইউসুফের ছেলে সাখাওয়াত হোসেন তুহিন (২১)
গ্রেপ্তারকৃতদের হেফাজত থেকে চুরি যাওয়া একটি নীল রঙের Lenovo K12 মডেলের স্মার্টফোন ও একটি ছাই রঙের Symphony ব্র্যান্ডের দুটি স্মার্টফোন ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। র্যাব জানান, গ্রেপ্তারকৃতরা নোয়াখালীর চৌমুহনী ও মাইজদী এলাকায় সক্রিয়ভাবে চুরি ও ছিনতাই করে আসছিল। চুরি, ছিনতাই ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন
