

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের চন্দনাইশে শ্রদ্ধা আর ভালোবাসায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দিবসটির প্রথম প্রহর রাত ১২টা ১মিনিটে উপজেলা সদরের শাহ্ আমিন পার্কস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চট্টগ্রাম-১৪ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ ও উপজেলা প্রশাসন।
এছাড়াও শ্রদ্ধা জানান বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, শিক্ষকসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌর প্রশাসক ঝন্টু বিকাশ চাকমা।
বিশেষ অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ মো. ইলিয়াছ খান পিপিএম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আজাদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আনসার-ভিডিপি কমান্ডার জালাল হোসেন।
উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, বিপিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন প্রমূখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
