শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ মিনারে চারবারের এমপির শ্রদ্ধা

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১১ পিএম
শহীদ মিনারে চারবারের এমপির শ্রদ্ধা
expand
শহীদ মিনারে চারবারের এমপির শ্রদ্ধা

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের ৪ বারের সংসদ সদস্য আবুল খায়ের ভুঁইয়া। একুশের প্রথম প্রহরে রায়পুরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এদিকে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাংকনে পুরস্কার বিতরন করেন এমপি আবুল খায়ের ভুঁইয়া।।

এসময় উপজেলা নির্বাহি কর্মকর্তা মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নবনির্বাচিত চারবারের এমপি আবুল খায়ের ভুঁইয়া, সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাশার, শিক্ষাকর্মকর্তা তৌহিদুল ইসলাম, আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ নিজাম উদ্দিন, রুস্তমআলি ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ সাইফ উদ্দিন, ওসি (তদন্ত) আবদুল মান্নান, শিক্ষা কর্মকর্তা মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু, সাধারন সম্পাদক সফিকুর রহমান ভুঁইয়া ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দেওয়ান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X