

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কিশোরগঞ্জে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ক্বারী মাওলানা মোস্তাফিজুর রহমান গোলাম মোস্তফা (৬০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গোলাম মোস্তফা কিশোরগঞ্জ সদর মডেল থানা-এর মসজিদের পেশ ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রতিদিনের ফজরের নামাজ আদায় করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন তিনি। কিশোরগঞ্জ জজ কোর্টের সামনে পৌঁছালে সড়কে নির্মাণাধীন ড্রেনের পাশে রাখা বালুর স্তূপের সঙ্গে অটোরিকশার ধাক্কা লাগে।
এতে ইমাম ও অটোরিকশাচালক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন গোলাম মোস্তফা। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইমামকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সালমান ফারসি জানান, বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাককে সাইড দিতে গিয়ে অটোরিকশাটি বালুর স্তূপে ধাক্কা দেয়। এতে তার বাবা সড়কে পড়ে গুরুতর আহত হন। আহত অটোরিকশা চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান তিনি।
কিশোরগঞ্জ সদর মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের শরীরে দৃশ্যমান গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশা থেকে পড়ে গিয়ে তিনি মারা যান।’
তিনি আরও জানান, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর মর্গে মরদেহটি রাখা হয়েছে।’
মন্তব্য করুন
