শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
expand
নোয়াখালীতে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে নিহত ২

নোয়াখালীর কবিরহাটে নিয়ন্ত্রণ হারিয়ে তেলবাহী ট্রাক দোকানে ঢুকে পড়ায় দুইজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক আহত ও নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কবিহারট-সদর উপজেলার বান্দত্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাপুর-কবিরহাট সড়কে মাইজদীমুখী একটি তেলবাহী পিকআপ (ট্যাংকলরি) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে ভেতরে থাকা দুজন ঘটনাস্থলেই মারা যায়।

স্থানীয়রা বলছেন আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহত সংখ্যা বাড়তে পারে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কবিরহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ভুঁইয়া জানান, ঘটানস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি। তারা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X