শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২১ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম
expand
মানিকগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিক (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আলামিন (৩২) নামে আরও একজন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঘিওর পঞ্চরাস্তা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক নাগপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়ীগ্রাম গ্রামের মওলা মিয়ার ছেলে। আহত আলামিন ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার উত্তর কচুয়া গ্রামের ফজল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল যোগে তারা পাটুরিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা আলামিনকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

ঘিওর থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X