

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


কুমিল্লা জেনারেল হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীত এবং সেবার মানোন্নয়নের দাবি জানিয়ে মানবিক কুমিল্লা নামে স্বেচ্ছাসেবী সংগঠন মঙ্গলবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে মানববন্ধন করেছে।
মানববন্ধনে সংগঠনের সদস্যদের পাশাপাশি সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। এরপর জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়সার এবং সিভিল সার্জন আলী নূর মোঃ বশির আহমেদ বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানবিক কুমিল্লার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ অন্যান্য নেতা-কর্মীও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, কুমিল্লা জেনারেল হাসপাতাল জেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। তবে রোগীর সংখ্যা ও চিকিৎসক বাড়লেও পর্যাপ্ত অবকাঠামো না থাকায় হাসপাতালটি চাপ সামলাতে হিমশিম খাচ্ছে। ফলশ্রুতিতে বহির্বিভাগ ও আন্তঃবিভাগে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা সেবা নিতে বাধ্য হচ্ছেন।
মন্তব্য করুন
