

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সাংবাদিকদের সমাজ ও রাষ্ট্রের 'ওয়াচডগ' বলা হয়। সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে, ন্যায় ভিত্তীক সমাজ তৈরিতে, অন্যায়, দূর্নীতি আর ভ্রষ্টাচারের বিরুদ্ধে জনগনকে জাগ্রত করতে, মানুষের সত্যিকারের কন্ঠস্বর হয়ে সাংবাদিকরা পারেন সমাজে আলোর প্রদীপ জ্বালাতে। এটিই আমাদের করতেই হবে। না হয় সাংবাদিকদের যে সম্মানসূচক উপাধি দেয়া হয়েছে এসব কলঙ্কিত হবে।
শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)'র সাধারন সভায় উপস্থিত প্রধান বক্তার বক্তব্যে বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের সকলের জীবন তথা সমাজ আলোকিত এবং সমৃদ্ধ হয় সংবাদপত্রের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের সূর্যের দ্বীপ্ত কিরনে। অন্যদিকে হেনরী ওয়ার্ড এর মতে "সংবাদপত্র মানুষের কাছে অগনিত স্বর্নের চেয়েও বড়ো সম্পদ।" আমাদের ভুল বা স্বার্থপরতার কারণে যেন গণমাধ্যম তার মর্যাদা না হারায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়েদুর রহমান শাহীন। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামীম উল হাসান অপুর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিএফইউজের দফতর সম্পাদক আবু বকর, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সাগরসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দরা।
মন্তব্য করুন
