

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরে এক স্কুলশিক্ষককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগে জেলা বিএনপির ৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। গুরুতর আহত ওই শিক্ষক বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষক বিপুল মৈত্র পিরোজপুর সদর উপজেলার জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে তিনি স্কুল শেষে বাড়ি ফেরার পথে কদমতলা ইউনিয়নের ঝড়ঝড়িয়া এলাকায় হামলার শিকার হন।
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে আহত শিক্ষকের পক্ষ থেকে আব্দুল্লাহ আল মামুন পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক সরদার কামরুজ্জামান চানসহ ৮ জনকে আসামি করা হয়। পুলিশ ইতোমধ্যে কামরুজ্জামান চানকে আটক করেছে।
বাকি আসামিরা হলেন—জেলা বিএনপির সভাপতি জিয়াউল ইসলাম, বিএনপি নেতা আকমল হোসেন মাস্টার, ছাত্রদল নেতা শেখ মেহেদী হাসান মৃদুল, সেজান সরদার, শেখ হাসিব, শেখ রনি এবং স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম মোল্লা।
মামলার বিবরণে জানা যায়, পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, নবগঠিত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। আহত শিক্ষক বিপুল মৈত্র কমিটির এক পক্ষের সমর্থক ছিলেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম জানান, একজন শিক্ষককে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় মামলা নেওয়া হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন