

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারে বিএনপির এক নেতাকে হকিস্টিক দিয়ে মারধরের অভিযোগ উঠেছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাদানী মসজিদের সামনে এই ঘটনা ঘটে। হামলায় তাঁর হাত-পা ভেঙে যায়।
হামলার শিকার নেতা মুহাম্মদ আজিজুল হক (৫৫) ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সদস্যসচিব। তিনি একটি বেসরকারি হাসপাতালের পরিচালক এবং গাউছিয়া কমিটির উপজেলা শাখার সহসভাপতিও।
পরিবার ও দলীয় সূত্রের বরাতে জানা গেছে, চারটি মোটরসাইকেলে করে আসা ৭–৮ জন দুর্বৃত্ত সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার পর তাঁকে পিটিয়ে আহত করে এবং পালিয়ে যায়। এর আগে বিকেলেও কাছাকাছি স্থানে তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল।
আজিজুল হকের অভিযোগ, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী হওয়ায় দলেরই একটি পক্ষ এ হামলার পেছনে থাকতে পারে। হামলাকারীরা তাঁকে রাজনীতি ছাড়ার হুমকিও দিয়েছে। তিনি এখন মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং জড়িতদের ধরতে অভিযান চলছে, যদিও এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মন্তব্য করুন
