

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গাজীপুরের টঙ্গীতে একটি কেমিক্যালের গোডাউনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে টঙ্গীর সাহারা মার্কেটের সেমি পাকা টিনশেড কেমিক্যালের গোডাউনে এ আগুনের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়েছেন ৪ ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
আহতরা হলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা জান্নাতুল নাঈম এবং ফায়ার ফাইটার- মোঃ শামীম, মোঃ নুরুল হুদা এবং মো: জয় হাসান।
ফায়ার সার্ভিস বলছে, আগুন নির্বাপণের জন্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। এ ঘটনায় একজন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ৩ জন ফায়ার ফাইটার আহত হয়েছে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানান, বেলা সাড়ে ৩ টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে ব্যার্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। প্রথম দফায় ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন ফায়ার ফাইটার ও একজন অফিসার দগ্ধ হয়েছে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।
মন্তব্য করুন