বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় বিদেশি পিস্তলসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পিএম
আটককৃত আরিফুল ইসলাম (২৪)
expand
আটককৃত আরিফুল ইসলাম (২৪)

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি ও একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম (২৪) নামের এক যুবককে আটক করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন ৪৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ কামাল রনি।

আটককৃত আরিফুল ইসলাম দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের রিয়াজুল ইসলামরে ছেলে।

বিজিবি জানায়, আজ সোমবার সকাল ১১টা ৫০ মিনিটের দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৮৪/২-এস থেকে প্রায় ১৫০ গজ ভেতরে অভিযান পরিচালনা করে আটারপাড়া এলাকায় থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, তিন রাউন্ড গুলি এবং একটি মোবাইল ফোনসহ আরিফুল ইসলাম আটক করা হয়।

জব্দ করা অস্ত্র ও সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৩৫ হাজার ৬০০ টাকা। আটককৃত আসামি ও জব্দকৃত অস্ত্র-সামগ্রী দৌলতপুর থানায় হস্তান্তর ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজিবি আরও জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। সাম্প্রতিক এই অভিযান তাদের নিয়মিত চোরাচালানবিরোধী কার্যক্রমেরই অংশ। ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমনে কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন