

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী জেলার যুগ্ম সমন্বয়ক শামীমা সুলতানা মায়া।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় সক্রিয়ভাবে কাজ করেছেন এবং দায়িত্ব পালনে সততা ও জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে নানা সমালোচনা, মিথ্যা অভিযোগ ও বিভ্রান্তিমূলক প্রচারণার কারণে তার পক্ষে দলের কাজে যুক্ত থাকা আর সম্ভব হচ্ছে না।
শামীমা সুলতানা মায়া আরও জানান, বিশ্বাসযোগ্যতাই রাজনৈতিক জীবনের মূল শক্তি। বর্তমান পরিস্থিতিতে নিজের বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার আগেই তিনি সরে দাঁড়াচ্ছেন।
মানসিক চাপ এবং প্রত্যাশিত ভূমিকা রাখতে না পারাও পদত্যাগের অন্যতম কারণ বলে উল্লেখ করেন তিনি।
তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে এনসিপি গণমানুষের আস্থা অর্জন করবে এবং স্বচ্ছ রাজনীতি চর্চায় আরও কার্যকর ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, এনসিপির ওপর সাধারণ জনগণের অনেক আশা-আকাঙ্খা জড়িয়ে আছে। আমি চাই, এনসিপি জনগণের আস্থা ও ভালোবাসার জায়গায় থাকুক।
মন্তব্য করুন
